মো.আবুল বশর নয়ন:
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র মহা-পরিচালক (ডিজি) মেজর জেনারেল আনোয়ার হোসেন এনডিসি, পিএসপি আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ১৫ ব্যাটালিয়ান ও সীমান্তের যেকোন একটি বিওপি পরিদর্শন করবেন। সকাল ১০ টায় তিনি
হ্যালিকপ্টার যোগে নাইক্ষ্যংছড়িস্থ ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ান সদরে অবতরণ করবেন এবং সেখানে কিছুক্ষন অবস্থানের পর তিনি বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী বিজিবির যেকোন একটি বর্ডার অবজারবেশন পোষ্ট (বিওপি) পরিদর্শন করার কথা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অপারেশন অফিসার ক্যাপ্টেন নাজমুল হক জানান, বিশেষ কোন কারনে নয়, নতুন ডিজি হওয়ার পর প্রথমবারের মত ব্যাটালিয়ন পরির্দশন করার জন্যই তিনি আসছেন। এজন্য ব্যাটালিয়ন সদরসহ বিওপি সমূহ ডিজি মহোদয়কে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।

0 Comments