Advertisement

টেকনাফে নাফ নদী থেকে শিশুর লাশ উদ্ধার

কক্সকাজারের সীমান্ত শহর টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জেটি ঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় নাফনদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান,সকালে শাহপরীর দ্বীপের নাফনদীর জেটি ঘাট পয়েন্টে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়।
পরে তারা থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

Post a Comment

0 Comments