Advertisement

খুটাখালীতে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ

মিজবাউল হক:
চকরিয়া উপজেলার খুটাখালীর পূর্ব নয়া পাড়া এলাকায় সন্ত্রাসী কর্তৃক গত ১৮ সেপ্টেম্বর সকালে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টার চালিয়েছে। এসময় বাঁধা দিতে গিয়ে গৃহবধূসহ ৪ মহিলা আহত ও প্রায় ১লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ কারী মাদ্রাসা ছাত্রী মৃত নূর আহমদের কন্যা শামিনা ইয়াছমিন (২০) জানায়, তার এলাকার মৃত আবুল খায়ের চৌকিদারের পুত্র নুরুল ইসলাম প্রায় সময় তাকে (ইয়াছমিনকে) পথে ঘাটে বিয়ের করার প্রস্তাব দিয়ে আসছিল। অশিক্ষিত, বেকার ও বেশ কটি মামলার আসামী হওয়ায় সে রাজি হয়নি। এতে করে নুরুল ইসলাম গত ১৮ সেপ্টেম্বর সকালে তার সহযোগী হুমায়ন, জাহাঙ্গীর, কামাল, তৌহিদ, হামিদুল হক, শফিক, শাহাজাহান ও কুতুব উদ্দিনসহ তার বাড়িতে হামলা করে শামিনাকে অপহরণ করার চেষ্টা চালায়। এতে বাঁধা দেয়ায় শামিনার মামী আনোয়ারা, নুর জাহান, ভাবি হামিদা ও তার বোন শফিনা ইয়াছমিন তাদের হাতে মারধরে গুরুতর আহত হয়। এসময় সন্ত্রসীরা এক ভরি স্বর্ণ ও ২টি স্বর্ণের আংটি লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে শামিনা ইয়াছমিন(২০) বাদী হয়ে চকরিয়া থানায় নুরুল ইসলামকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। শামিনা ইয়াছমিন বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে বলে তিনি দাবী করেছেন। এ ব্যাপারে শামিনা ইয়াছিমিনের ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Post a Comment

0 Comments