মিজবাউল হক,চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি কাছারী মুড়া এলাকার জনৈক মোহাম্মদ হোসেনকে গত ৩ মার্চ তার লবণ মাঠে কাজ করার সময় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় তিনি গুরুতর জখম হলে ওই এলাকার নুরুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করে। উক্ত মামলায় অভিযুক্ত আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ইউনিয়নের উত্তর ফুলছড়ি কাছারী মুড়া এলাকার মৃত আবদুর গফুরের পুত্র মোহাম্মদ হোসেনের সাথে একই এলাকার মৃত আবদুর জব্বারের পুত্র নুরুল ইসলাম প্রকাশ ভোলাইয়ার সাথে লবণ মাঠ নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১ মার্চ প্রথমে নুরুল ইসলাম গং হোসেনের বাড়িতে ও ৩ মার্চ লবন মাঠে গিয়ে অস্ত্র সশস্ত্র নিয়ে নুুরুল ইসলামের নেতৃত্বে মামুন, রুবেল ও ভাড়াটিয়া পার্শ্ববর্তী পার্বত্য লামা ফাঁসিয়াখালী লাইল্যার পাড়া এলাকার সাহাব উদ্দিন, আবছার, রহিম ও আবছার মিয়া নাইফের ঘোনায় মো: হোসেনের লবণ মাঠে গিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ হোসেন গুরুতর জখম হলে পার্শ্ববর্তী মাঠের লোকজন সন্ত্রাসীদের কবল থেকে আহত হোসেনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্তরা সম্প্রতি উচ্চ আদালত থেকে আগাম জামিনে এসে বাদীকে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমিক দিয়ে যাচ্ছে। বাদী মো: হোসেন জানায়, ঘটনারদিন সন্ত্রাসীরা তাকে মারধর করে বস্তা বন্দি করে ভাসিয়ে দেয়ারও চেষ্টা করে। বর্তমানে বাদী ও তার পরিবার সন্ত্রাসীদের হুমকি মূখে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছে।

0 Comments