Advertisement

উখিয়া ইউএনও’র ডাকে ছাড়া দেয়নি অবৈধ স’মিল সিন্ডিকেট

শফিউল ইসলাম আজাদ,উখিয়াউখিয়া উপজেলার সংরক্ষিত বনসম্পদ রক্ষার উদ্ধেগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভাবে স্থাপন করা অবৈধ স’মিল
 মালিকদের সাথে আলোচনার সিদ্ধান্ত নিয়ে গত ৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকের আয়োজন করলেও উক্ত বৈঠকে চোরাই স’মিল মালিকেরা উপস্থিত হয়নি। ফলে ভেস্তে গেছে ইউএনও’র উদ্ধেগ।
জানা গেছে, এ উপজেলার প্রায় ২৪হাজার হেক্টর বন সম্পদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অবৈধ উপায়ে চোরাই কাঠ চিরাইয়ের কাযক্রম বন্ধ করার উদ্ধেগ গ্রহন করে রেঞ্জ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ১৩টি অবৈধ স’মিল মালিকদের গত বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন ইউএনও। উক্ত আলোচনা সভায় রেঞ্জ কর্মকর্তা বশিরুল আল মামুন, উখিয়া প্রেসক্লাব সেক্রেটারী রফিক উদ্দিন বাবুল, যথাসময়ে উপস্থিত হলেও একজন স’মিল মালিক ছাড়া বাকী ১২জন অবৈধ স’মিল মালিক সভাস্থলে হাজির না হওয়া ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইউএনও মুহাম্মদ জহিরুল ইসলাম উক্ত স’মিল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেন। এসময় উপস্থিত স’মিল মালিক শফিকুর রহমান চৌধুরী প্রকাশ ভুলু চৌধুরীর মালিকানাধীন স’মিলের যাবতীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করলে ইউএনও উক্ত কাগজপত্র খতিয়ে দেখে অবৈধ স’মিল মালিকদের তালিকা হতে তার নাম কর্তন করেন। রেঞ্জ কর্মকর্তা বশিরুল আল মামুন বলেন, এখন থেকে যেস্থানে স’মিল স্থাপন করা হবে, ঐজায়গার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু তারা অভিযান পরিচালনার আগে অবৈধ স’মিল সরিয়ে নিয়ে সক্ষম হন।

Post a Comment

0 Comments