এস.এম.তারেক,ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে পাহাড় ধসে এক ব্যাক্তির মর্মন্তিক মৃত্যু হয়েছে। গত ৩০ আগস্ট সকাল ৯টায় ভারুয়াখালী বাজার সংলগ্ন বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রমজান আলী। সে রশিদ নগর ইউনিয়নের ছুরত আলীর পুত্র। জানা গেছে, বর্নিত গ্রামের মৃত আবদুর রহিমের পুত্র আমির হোসেন ঘটনার এক সপ্তাহ আগে থেকে তার মালিকানাধীন (প্রকাশ লালুবর পাহাড়) পাহাড় হতে একই ইউনিয়নের হাজির পাড়া গ্রামের সাহাব উদ্দিনের পুত্র রমজান আলীর নিকট মোটা অংকের টাকার বিনিময়ে মাটি বিক্রি করে আসছিল। ঘটনার দিন নিহত শ্রমিক রমজান আলী পাহাড়ের নীচে দাঁড়িয়ে অন্যান্য শ্রমিকের সাথে বেলচা যোগে ডাম্পারে মাটি ভর্তিকালে উ হঠাৎ করে বিশালাকার পাহাড়ের উপরের অংশ ধ্বসে পড়লে রমজান মাটির নীচে চাপা পড়ে। স্থানীয়দের প্রচেষ্টায় দীর্ঘ আড়াই ঘন্টা পর মুমূর্ষ অবস্থায় রমজানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। সংবাদ পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মোঃ কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর নিকট হতে ঘটনার খোঁজ খবর নেন এবং নিহতের সুরতহাল তৈরী পূর্বক ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা স¦ীকার করেছেন। এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টানÍ মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

0 Comments