সদরের পোকখালী ইউনিয়নে ধানের চারা রোপনকালে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।
২২আগষ্ট সকাল ১১টায় ইউনিয়নের
পূর্ব গোমাতলী বাইক্যার ছড়া বিলে এই মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়,পোকখালী
ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের মৃত হাফেজ মোস্তাফিজুর রহমানের পুত্র
মৌলভী সলিম উল¬াহ তার ধানী জমিতে চারা রোপনের জন্য
জালালাবাদের ফরাজীপাড়া
এলাকা থেকে ৫ জন কৃষি কাজে অভিজ্ঞ মজুর আনেন। তারা সকাল থেকে বীজতলা হতে
চারা উত্তোলন করে রোপনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষন বিশ্রাম নেওয়ার
পর পুনরায় মজুররা ধানী জমিতে চারা রোপন শুরু করে। এতে আকস্মিক ফররুক
আহমদের পুত্র আমির হামজা (৫৫) জমিতে ঢলে পড়ে। পরে অন্যান্য মজুরদের
সহায়তায় তাকে দ্রুত ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত
ডাক্তার মৃত ঘোষনা করে। মৃত্যুকালে দিন মজুর ফররুক আহমদের স্ত্রী সহ ২ছেলে
৩ মেয়ে রয়েছে বলে জানা গেছে। সোমবার বিকাল ৪টায় পূর্ব ফরাজীপাড়া
কবরস্থানে তাকে দাফন করা হয়।

0 Comments