Advertisement

মহেশখালীতে ডাকাতের হাতে মাদ্রাসা ছাত্র খুন

মহেশখালীতে ডাকাতের হাতে খুন হয়েছে এক মাদ্রাসা ছাত্র। এ ঘটনায় গ্রামবাসী এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার ছোট মহেশখালীর নয়াপাড়া গ্রামের সোনা আলীর মাদ্রাসা পড়–য়া পুত্র সেলিম উদ্দিন বাহাদুর বৃহস্পতিবার দুপুেের
নিজস্ব পান বরজ দেখতে যাচ্ছিল। পথিমধ্যে সে একদল অস্ত্রধারী ডাকাত দলের কবলে পড়ে। ওই সময় সে শোর চিৎকার করলে ডাকাত দল তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে মুল্যবান মোবাইল সহ টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে তাকে ডাকাতেরা অস্ত্র দিয়ে তার মাথায় উপর্যুপোরী আঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে গ্রামবাসী ইব্রাহিম নামে এক ডাকাতকে আটক করে পুুলিশে সোপর্দ করে। নিহত বাহাদুর মহেশখালী মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

Post a Comment

0 Comments