আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালী থানা পুলিশ হোয়ানক এলাকার সন্ত্রাসী ও ডাকাত সর্দার আবদুরশিদকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার হোয়নক ইউনিয়নে।
পুলিশ সুত্রে জানা যায়,গতকাল শুক্রবার বিকালে মহেশখালী থানার এস.আই বসু মিত্রের
নেতৃত্বে একদল পুলিশগোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজারের মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে পুইছড়ী এলাকার আবুল কালামের পুত্র সন্ত্রাসী ও একাধিক মামলার
পলাতক আসামী ডাকাত সর্দার আবদুরশিদকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে হত্যা,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে থানা সুত্রে প্রকাশ। তার গ্রেফতারে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।
ছবির ক্যাপশন:-মহেশখালীতে গ্রেফতারকৃত ডাকাত সর্দার আবদুরশিদ।


0 Comments