এম, বশর চৌধুরী উখিয়া:
উখিয়া থানা পুলিশ ২৫ আগষ্ট রাতে পালংখালী আনজুমান পাড়া ও উখিয়া সদর এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৩ জন কুখ্যাত ডাকাত গ্রেপ্তার করেছে। এ
সময় ডাকাতের চালিত একটি সিএনজি টেক্সি আটক করা হয়। আনজুমান পাড়া এলাকা থেকে আটককৃত ডাকাতরা হলেন, কক্সবাজার বাস টার্মিনাল এলাকার পূর্ব পার্শ্বের ঘোনার পাড়া গ্রামের কুখ্যাত ডাকাত মৃত নুর হোসেনের ছেলে রফিক আলম (২০), নছিবুল হকের ছেলে মোহাম্মদ শাহ আলম ডাকাত। উখিয়া সদর এলাকা থেকে আটককৃত ডাকাত নুরুল কবির (৩৫), সে রুমখা পালং চৌধুরী পাড়া এলাকার মৃত নজির আহম্মদের ছেলে। উক্ত ডাকাতের চালিত কক্সবাজার- থ, ১১-০২৬৪ নং সিএনজি টেক্সি গাড়ী জব্দ করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ নিয়াজ মোহাম্মদ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। থানার উপ-পরিদর্শক গোবিন্দ শোক্ল দাশ, সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমান, মোঃ রমিজ উদ্দিন, কনষ্টেবল বোরহান, রনজিত দাশ অভিযানে ছিলেন। উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ রমিজ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ডাকাতের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এ দিকে ডাকাত নুরুল কবিরের চালিত কক্সবাজার- থ, ১১-০২৬৪ নং সিএনজি টেক্সি গাড়ীর মালিক উখিয়া ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ। জানা যায়, গ্রেপ্তারকৃত ডাকাত নুরুল কবির উক্ত সিএনজি টেক্সি গাড়ী খানা মালিকের কাছ থেকে ভাড়া নিয়া চালাইত। দিনের বেলায় উক্ত গাড়ী যাত্রীবাহী গাড়ী হিসাবে ব্যবহার করা হত, রাতের বেলায় ডাকাতির কাজে ব্যবহার করা হত। তবে পুলিশ উক্ত সিএনজি টেক্সি গাড়ী খানা ডাকাতির কাজে ব্যবহারের প্রমান পাওয়া যায়নি বলে জানান। এদিকে সিএনজি গাড়ীর মালিক পক্ষের অভিযোগ, আটককৃত গাড়ী ভাড়ায় বিভিন্ন চালককে প্রদান করে আসছিলেন। পুলিশের হাতে আটক ডাকাত নুরুল কবির তার কাছ থেকে গাড়ীটি ভাড়ায় চালানোর জন্য নিয়াছিল। ডাকাতির কাজে গাড়ীটি ব্যবহার করার বিষয়টি গাড়ি মালিক অবগত নয় বলে জানান।

0 Comments