সরওয়ার আজম মানিক:
পর্যটকদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকত নিরাপদ রাখতে ১০ দফা দাবি জানিয়েছেন দেশের আলোচিত ব্যক্তিরা। ছয়টি প্রতিষ্ঠানের উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় কক্সবাজারের তারকা মানের আবাসিক হোটেল সী গাল এ আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
দাবি সমুহ হলো, সমুদ্র সৈকত নিরাপদ রাখতে সুনিদিষ্ট পরিকল্পনা গ্রহণ, নিরাপত্তা বৃদ্ধিতে গণসচেতনা সৃষ্টি, সৈকতগামী প্রতিটি পরিবহণের টিকিটে সৈকত ব্যবহারের প্রয়োজনীয় তথ্যাবলী প্রচার, পরিবহণে সৈকতের প্রয়োজনীয় সর্তকতা প্রচার, হোটেল, মোটেল গেস্ট হাউজে সর্তকতা প্রচার, জোয়ার ভাটার সংবাদ ব্যাপকভাবে প্রচার, স্নান এবং সাঁতারের জন্য সমুদ্রের নির্ধারিত অংশ জাল দিয়ে ঘেরাও, সৈকতে মেডিকেল সেন্টার স্থাপন সহ জরুরী চিকিৎসার বব্যস্থা গ্রহন, পর্যবেক্ষণ টাওয়ার, বায়নিকিউলার, লাইফ জ্যাকেট, স্পীড বোর্ড, ওয়াটার স্কুটার, অ্যাম্বুলেন্স সহ পর্যাপ্ত জীবন রক্ষাকারি সরঞ্জার এর ব্যবস্থা, ব্যাপক সংখ্যাক লাল পতাকা, বাঁশি, সার্চলাইট সহ অন্যান্য বিপদ সংকেত এর ব্যবস্থা এবং সৈকতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও লাইফ গার্ড এর নিশ্চিত করা।
দি এ্যাডভারটাইজিং এ্যাসোসিয়েশন আব বাংলাদেশ, দি এ্যাডভারটাইজিং ক্লাব ঢাকা, চ্যালেন আই, প্রথম আলো বন্ধু সভা, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ পর্যটন সাংবাদিক পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় সঞ্চালনায় করেন এ্যাডভারটাইজিং ক্লাব ঢাকার কর্মকর্তা সৈয়দ আপন আহসান।
এতে বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা প্রশাসক, মো. জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী, চ্যানেল আই কর্মকর্তা অভিনেতা সহিদুল ইসলাম সাচ্ছু , মাত্রার সি ই ও খোন্দাকার আলমগীর, মাত্রার ম্যানেজার সিদুল কান্তি দে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন, এডিএম আবু ছায়েদ, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সিরাজুল মোস্তফা, মাত্রার কর্মকর্তা আনোয়ার হোসেন খোকা, মাত্রার কর্মকতা রেজাউল করিম, ট্যুারিস্ট পুলিশের ওসি আসাদ করিম চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা সভাপতি এডভোকেট তাপস রক্ষিত, বিটিভির জেলা সংবাদদাতা ও জেলা খেলাঘরের সভাপতি জাহেদ সরওয়ার সোহেল, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, বন্ধুসভা কক্সবাজারের দিদারুল আলম রাশেদ, চ্যানেল আই কক্সবাজার দর্শন ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল কবির সাইকী, সাংস্কৃতিক কর্মী বিশ্বজিত পাল, বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোশারফ হোসেন দুলাল, সময় টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, সাংবাদিক নেছার আহমদ, সুজাউদ্দিন রুবেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিবছর লাখো পর্যটক ভ্রমণে আসেন। এরা স্বাভাবিকভাবে গোসল করতে নেমে অকালে প্রাণ দিয়েছেন দেশের আলোচিত অনেক মেধাবী মুখ। গত ১০ বছরে মারা গেছেন ১৭৫ জন আর জীবিত উদ্ধার হয়েছেন প্রায় ৬ শত জন। ফলে সমুদ্র সৈকত অনিরাপদ হয়ে উঠেছে। এটা নিরাপদ করতে না পারলে পর্যটন শিল্প সম্পর্কে নেতিবাচক প্রভাব সৃষ্টি হবে। এটা নিরাপদ করতে সম্মিলিতভাবে দশটি দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।


0 Comments