Advertisement

কক্সবাজার শহরে ঠক ও ছিনতাইকারীর উপদ্রুপ বৃদ্ধি

মুবারাক উদ্দিন নয়ন:  ঈদকে সামনে রেখে কক্সবাজার শহরে ঠক ও ছিনতাইকারীর উপদ্রুপ বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন প্রধান সড়কের পাশে এসব চোর দল বেধে থাকে এবং সুযোগ মত বাজার করতে আসা মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়। তাদের বেশিরভাগ টার্গেট থাকে গ্রাম থেকে আসা মানুষের প্রতি। গ্রামের মানুষকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়ে যা পায় তাই ছিনিয়ে নেয়। গত ১০আগষ্ট সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় চেইন্দা থেকে সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা এক মহিলার কাছ থেকে নগদ ৫৭০০ টাকা ছিনিয়ে নেয় টেকপাড়ার জাহাঙ্গীর নামের এক ছিনতাইকারী। গোপন সূত্রে জানা কক্সবাজারে এসব ঠক ও ছিনতাইকারীদের  একটি সিন্ডিকেট রয়েছে । যার নেতৃত্বে রয়েছে পাহাড়তলীর শফি মাঝির পুত্র রফিক, মধ্যম টেকপাড়ার নুরুল হক মিস্ত্রীর ছেলে আরিফ, বাহারছড়ার কাইয়ুম এছাড়াও আরও অনেকে রয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়। তাছাড়া বিভিন্ন অপরাধের সাথে জড়িত উঠতি বয়সের ছেলেরা এবং সদ্য জেল থেকে ছাড় পাওয়া আসামীরা ও এই সিন্ডিকেটে জড়িত আছে বলে জানা গেছে। তাই সাধারণ জনগন ভীত সন্ত্রস্থ অবস্থায় দিন কাটাচ্ছে এবং ঈদের কেনাকাটাও স্বাচ্ছন্দ্য মত করতে পারছে না। সাধারণ মানুষের দাবী পুলিশের তৎপরতা বৃদ্ধি এবং চিহ্নিত ছিনতাইকারীদের গ্রেফতারের মাধ্যমে এই উপদ্রুপ থেকে রেহাই দিন। 

Post a Comment

0 Comments