Advertisement

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক রহিম নিহত

মহসীন শেখ: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা ফরেস্ট স্টেশনের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুর রহিম আজাদ।
ব্যক্তিগত কাজে মোটর সাইকেলযোগে অপর এক সঙ্গী নিয়ে চকরিয়ায় আসার পথে বিকেল ৫টার দিকে চকরিয়া থেকে পেকুয়াগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বহনকারী মোটর সাইকেলের। ওসময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করে। তবে অপর সঙ্গী আধুনগর ইসলামিয়া মাদ্রাসার অধ্যাপক আবদুল খালেক জীবিত এবং বর্তমানে তিনি একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম জানান, ব্যক্তিগত কাজে দুইজনই মোটর সাইকেলে করে লোহাগাড়া থেকে চকরিয়া আসছিলেন। আবদুর রহিম আজাদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার লোহাগাড়া অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Post a Comment

0 Comments