Advertisement

টেকনাফে দ্বীপ দখল নিয়ে আ’লীগের দু’পক্ষের বন্দুক যুদ্ধ ॥ গুলিবিদ্ধ ১০

টেকনাফ উপজেলার হোয়াইকংয়ের উপকূলীয় এলাকার বহুল আলোচিত হুঁওচের দ্বীপ দখল-বেদখল নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দুপক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষে অন্তত:
১০ জন গুলিবিদ্ধ হয়েছে। জানা যায়, ১৩ আগষ্ট রাত সাড়ে ১০টায় হোয়াইক্যংয়ের পুলিশ ফাঁড়ীর ২শ’ গজ পূর্বে নাফনদী সংলগ্ন হুঁওচের দ্বীপ দীর্ঘদিন ফালংখালী আঞ্জুমান পাড়া এলাকার হেলাল উদ্দিন মেম্বারসহ মৎস্য সমিতির লোকজন ভোগ-দখল করে আসছিল। কিন্তু উক্ত দ্বীপের মালিকানা দাবী করে উখিয়া উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা এমএ মঞ্জুরের লোকজন হানা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ তুমুল বন্দুক যুদ্ধ চলে। বন্দুক যুদ্ধে এমএ মঞ্জুর পক্ষের জাহেদ হোসেন (৪০), আক্তার হোসেন (৩২), আনু মিয়া (২৮), আনোয়ারুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হয়। অপর পক্ষে সমিতির লোকজনের মধ্যে মোক্তার হোসেন (৩০), গুরা মিয়া (৩৫), নজির হোছন (৩২) ও জাহেদ (২৭)সহ ৬ জন আহত হয়েছে। রাতে ১২ টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত  উক্ত দ্বীপে দু’পক্ষ পৃথক স্থানে অবস্থান করছে বলে জানা গেছে। সমিতির লোকজন দ্বীপের উক্ত ঘেরের দখলে রয়েছে। এ ব্যাপারে রাতে মুঠোফোনে মৎস্য উন্নয়ন সমবায় সমিতির পক্ষে হেলাল উদ্দিন মেম্বার জানান, বিভিন্ন মামলার পলাতক আসামী ও সন্ত্রাসীরা জড়ো হয়ে অতর্কিতভাবে শান্তিপূর্ণ ভোগ-দখলে থাকা সমিতির লোকজনের উপর হামলা চালিয়েছে।  অপরেিদক এমএ মঞ্জুর জানান, উক্ত দ্বীপটি দীর্ঘদিন তাদের দখলে ছিল। প্রতিপক্ষ তাদের উপর স্বশস্ত্র হামলা করেছে।

Post a Comment

0 Comments