Advertisement

বিদ্যুত স্পৃষ্ট হয়ে কোরক বিদ্যাপীঠের ছাত্রের মর্মান্তিক মৃত্যু ॥ জানাযা বিকাল ৫টায় ॥ শোকের ছায়া

মুবারাক উদ্দিন নয়ন: চকরিয়ায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে ৮ম শ্রেণীর এক ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার সকাল ১০টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৮ম শ্রেণী মেধাবী ছাত্র আল মোহাইমিন হিমেল (১৪) প্রাইভেট পড়তে যাওয়ার পথে সড়কে প্রবল বর্ষণে কোমর পানি হওয়ায় বাড়ির ছাদ দিয়ে অন্যত্র পার হওয়ার সময় বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩হাজার কেবি’র হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। নিহত হিমেল হাসপাতালপাড়ার বাসিন্দা চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মাজহার হোসাইন ও সিনিয়র শিক্ষিকা হামিদা জান্নাতের ১ম পুত্র বলে জানা যায়। এদিকে পরিবার সূত্র জানায়, আজ বুধবার বিকাল ৫টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে বিদ্যুত স্পৃষ্টে মর্মান্তিকভাবে নিহত স্কুল ছাত্র আল মোহাইমিন হিমেল’র নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তাৎক্ষনিক এ মর্মান্তিক দূর্ঘটনায় বিদ্যালয়সহ পুরো পৌর শহরে নেমে এসেছে শোকের ছায়া। তাছাড়া শত-শত বিদ্যালয় সহপাঠীরা একনজরে দেখতে নিহত হিমেলের বাড়িতে জড়ো হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

Post a Comment

0 Comments