Advertisement

উখিয়ায় বিট কর্মকর্তাসহ ৩জন সাসপেন্ড

শফিউল ইসলাম আজাদ,উখিয়া,কক্সবাজার।
দায়িত্বপালনে অবহেলা করার ঘটনায় উখিয়া বনরেঞ্জের বিট কর্মকর্তা সহ ৩জন বনকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ। কর্মস্থলে অনুপস্থিত থাকার সুযোগে স¤প্রতি বনবিট সংলগ্ন এলাকার প্রায় ৩শতাধিক একাশি মেনজিয়াম

গাছ সংঘবদ্ধ বনদস্যুরা কর্তন করে নিয়ে যায়।
উখিয়া বনরেঞ্জসুত্রে জানা গেছে, দুছড়ি বনবিটের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা বাদশা মিয়া, কর্মস্থলে অবস্থান না করে দেশের বাড়ীতে চলে যাওয়ার সুযোগে গত ৪আগষ্ট রাতে সংঘবদ্ধ বনদস্যুরা বনবিটের প্রায় ৩শতাধিক গাছ কর্তন করে। পরদিন ৫আগষ্ট উখিয়া রেঞ্জ কর্মকর্তা বশিরুল-আল-মামুন ঘটনাস্থল দুছড়ি বিট পরিদর্শন করে বিষয়টি জেলা বনবিভাগীয় কমকর্তা বরাবরে প্রেরণ করেন। এঘটনায় কর্তব্যকাজে অবহেলার অভিযোগ এনে বিট কর্মকর্তা বাদশা মিয়া সহ ৩জন বনকর্মীকে সাময়িক বরখাস্ত করেন।

Post a Comment

0 Comments