Advertisement

কক্সবাজার সাহিত্য একাডেমীর সাহিত্য আসর অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজার সাহিত্য একাডেমীর ২৫৯ তম পাক্ষিক সাহিত্য আসর গতকাল ১২ আগষ্ট শুক্রবার সকালে কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে “কক্সবাজারে লিটলম্যাগ স্বাধীনতা পরবর্তী এবং বর্তমান” শীর্ষক বিষয়ে মুক্ত আলোচনা হয়। আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন, একাডেমীর সহ-সভাপতি অধ্যাপক দিলওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, গবেষক নুরুল আজিজ চৌধুরী, এডভোকেট নুরুল হক, আবদুল হাকিম, আজাদ মনসুর, জহির ইসলাম, এম. এরশাদুর রহমান ও আজিজুল হাকিম আশিক। উল্লেখ্য, পরে একাডেমীর নির্বাহী সদস্য ও পিটিআই’র সাবেক সুপারিনটেনডেন্ট রাজ বিহারী চৌধুরী’র রোগমুক্তি কামনা করেন একাডেমীর সকল কর্মকর্তাবৃন্দ।

Post a Comment

0 Comments