Advertisement

ইসলামপুরে সন্ত্রাসীদের হামলায় আহত গৃহবধূ রুবির অবস্থা এখনো সংকটাপন্ন

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
কক্সবাজারের ইসলামপুরে সন্ত্রাসীদের উপুর্যপুরি হামলায় গুরুতর আহত গৃহবধূ রুবি আক্তারের (২২) অবস্থা এখনো সংকটাপন্ন। আহত রুবি পশ্চিম বামন কাটার লবণ মিল শ্রমিক নবী আলমের স্ত্রী। প্রাপ্ত তথ্যে জানা যায়,ইসলামপুর বামনকাটার নবীর আলমের স্ত্রী রুবি আক্তারকে বেদম মারধর ও নানা নির্যাতন করে প্রতিবেশী আমির হোছেনের পুত্র মাহবুব আলম ও তার বোন বেবী আক্তার। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২৭ আগষ্ট বিকেলে তার উপর হামলার ঘটনা ঘটে। আশংকা জনক রুবি আক্তার বর্তমানে ঈদগাঁওর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘটিত ঘটনায় তার স্বামী নবী আলম ইসলামপুর চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদেরের নিকট অভিযোগ দিয়েছেন।

Post a Comment

0 Comments