Advertisement

পেকুয়ায় এক স্কুল ছাত্রীর পর্ণো ভিডিও বাজারে, মামলা দায়ের, গ্রেপ্তার-১

শেখ মোহাম্মদ হানিফ, পেকুয়া॥
পেকুয়ায় এক স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষন করে ভিডিও চিত্র ধারন করে বাজারে ছেড়ে দিয়েছে দু’বখাটে। এবিষয়ে গত শনিবার রাতে ওই ছাত্রী বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় মামলার ২নং আসামী মোবারককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী লতাকে (ছদ্মনাম) গত ২২জুলাই স্কুলে আসার পথে কৌশলে পেকুয়া চৌমুহনী এলাকা থেকে পেকুয়া সদর ইউনিয়নের আব্দুল হামিদ সিকদার পাড়ার আক্তার আহমদের পুত্র জাবেদ মো: খানে আলম (২৩) ও সুতাবেপারী পাড়ার গিয়াস উদ্দিনের পুত্র মোবারক হোসেন (২২) সিএনজি টেক্সীতে তোলে চকরিয়া উপজেলার মগবাজার এলাকার একটি বাসায় নিয়ে যায়। ওই বাসায় স্কুল ছাত্রীকে দুই বন্ধু মিলে জোর পূর্বক ধর্ষন করে ভিডিও চিত্র ধারণ করে। পরে তাকে একটি সিএনজি টেক্সীতে তুলে দিয়ে তারা পালিয়ে যায়। ধর্ষনের শিকার ওই ছাত্রী জানান, মান সম্মানের ভয়ে আমার পরিবার ও এলাকার কাউকে বিষয়টি জানাইনি। খানে আলম ও মোবরক আমাকে স্কুলে আসা যাওয়ার পথে ও মোবাইলে প্রায় সময় হুমকি দিয়ে চাঁদা দাবি করতো। এছাড়া তারা আমাকে প্রায় সময় গোপন জায়গায় গিয়ে দেখা করতে বলতো। আমি চাঁদা না দেওয়ায় ও দেখা না করায় তারা জোরপূর্বক ধারনকৃত ভিডিও চিত্রটি বাজারে ছেড়ে দেয়। এঘটনায় আমি বাদি হয়ে পেকুয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। একটি সূত্রে জানা গেছে, পর্ণো ভিডিও চিত্রটি পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের নিউ মোবাইল হোম থেকে প্রথম প্রকাশ পায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল আনোয়ার জানান, বাদির ভাষ্য মতে এঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে বলে জানা যায়। তদন্ত করে এদেরকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। পেকুয়া থানার ওসি (প্রশাসন) মো: মনিরুজ্জামান বলেন, এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। যার নং-১৭, ২৭/০৮/২০১১ইং। গ্রেপ্তারকৃত মোবারককে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments