Advertisement

টেকনাফে মসজিদের মাইকের ঘোষণায় ডাকাতি প্রতিরোধ ঃ গুলিতে আহত ২

টেকনাফে বসতবাড়ীতে সশস্ত্র ডাকাতির চেষ্টা মসজিদের মাইকে প্রচার করায় জনতা সংগঠিত হয়ে ব্যর্থ করে দিয়েছে। এই ঘটনায় ডাকাতদের গুলীতে ২ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার হাজী আজিজ

আহমদের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত দরজা ভাঙ্গার চেষ্টা করলে ভূক্তভোগীরা শোর-চিৎকার দেয়। এসময় পাশ্ববর্তী মসজিদের ইমাম মাওলানা জোবায়ের ঘটনাটি মাইকে প্রচার করে জনগণের সহযোগিতা চাইলে জনগণ সংগঠিত হয়ে ডাকাতদের প্রতিরোধ করে। 
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, মসজিদের মাইকে আহবানের পর জনতা সংঘটিত হয়ে ডাকাতদের ঘেরাও করে আটকের চেষ্টা চালালে ডাকাতরা কয়েক রাউন্ড গুলী বর্ষন করে পালিয়ে যায়। ডাকাতের গুলিতে শিশুসহ  ২ জন আহত হয়েছে। আহতরা হলেন কবির আহমদ (৪০) ও দিল নেওয়াজ (১৩)।
তিনি অভিযোগ করেন, ঘটনার সময় এলাকাবাসী একশ গজের মধ্যে থাকা বিজিবি ক্যাম্পের সদস্যদের সহযোগিতা চেয়েও পায়নি।
টেকনাফ থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার মজুমদার ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

Post a Comment

0 Comments