নয়ন কক্স নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার শিল্প এলাকায় প্রকাশ্যে দিনে-দুপুরে
কিরিচ দিয়ে কুপিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে
গেছে একদল দুর্বৃত্ত।
১৪ আগস্ট রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী মোঃ জাকির (২৫) ওই সময় ফিশারী ঘাট থেকে মাছ বিক্রি করে বাড়ী ফিরছিলেন। তিনি শিল্প এলাকার মৃত মুসা আলীর পুত্র ও ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি। এঘটনায় তার ভাই মোঃ আরিফও (২৩) আহত হয়েছেন। তাদের এলাকাবাসী দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত জাকির ও এলাকাবাসী জানিয়েছেন, ইউছুপ, শুক্কুর, হাসান, আনোয়ারসহ ৬/৭ জনের একদল বখাটে হঠাৎ করেই জাকির ও আরিফকে কিরিচ দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে ২৫ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

0 Comments