রামু উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য ও ককসবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন জামায়াতে ইসলামী এদেশের জনগনের কল্যানে ভুমিকা রাখছে। । জামায়াত সুখী সুন্দর যাকাতভিত্তিক
সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু হলে দারিদ্র বিমোচন ও দুর্নীতি বন্ধ হবে। তিনি বলেন দেশের বিত্তবানরা যদি যথাযথভাবে জাকাত আদায় করে তাহলে সমাজে দরিদ্র থাকার কথা নয়। ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্রিয় ভাবে যাকাত উত্তোলন করে তা দরিদ্রদের মাঝে বন্টন করা হবে।তিনি আরো বলেন মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। কাজেই রোজা রাখার পাশাপাশি কোরআনের বিধিনিষেধ মেনে চলতে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা কোরআনের অনুসরন থেকে দুরে সরে গিয়েছি । মুহাম্মদ শাহজাহান আরো বলেন- বর্তমান সরকার দেশ থেকে ইসলাম ,ইসলামী নেতৃত্বকে নির্মুৃল করতে চায়।আমীরে জামায়াত মাওলানা নিজামীসহ শীর্ষনেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে রেখে কষ্ট দিচ্ছে।বিরোধীমতকে সহ্য করছেনা।মুলত সরকার অঘোষিত একদলীয় বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে।দেশে এখন কেউ নিরাপদ নয়।তিনি বলেন-দেশকে নিয়ে গভীর ষঢযন্ত্র হচ্ছে। আ লীগ সরকার দেশের স্বাধীনতা বিক্রির ষডষন্ত্রে লিপ্ত।তেল গ্যাসসহ জাতীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছে।সরকারের এসব ষডযন্ত্রের বিরূদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গডে তুলতে হবে।তিনি বলেন সরকার গনতন্ত্রের কথা বললেও মুলত গনতন্ত্র বিরোধী ভুমিকা রাখছেন।পুলিশ দিয়ে বিরোধীদলকে মোকাবেলা করছে। বিরোধীদলকে সভা সমাবেশ মানববন্ধনও করতে দেয়া হচ্ছেনা।কারন সরকার বিরোধী দলকে ভয় পায়। উপজেলা আমীর দেলাওয়ার হোছাইনের সভাপতিত্বে অনুষ্টিত রামুখিজারী স্কুল মিলনায়তনে সভায় আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাষ্টার আবদুল মান্নান উপজেলা সেক্রেটারীও ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান,সহকারী সেক্রেটারী মাওলানা মুহা:রফিক,রামু বনিক সমিতির সভাপতি মুহাম্মদ ফৈরদাউস ,জামায়াত নেতা মাহবুবুর রহমান, জাহেদুল ইসলাম, মকবুল আহমদ,মাষ্টার আলী হায়দার,শিবির সভাপতি তৈয়বউল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিএনপিনেতা মোস্তফা জামান শাহিন,এড: হোছাইন আহমদ আনছারী, ইন্জি; নুরুজ্জামান,জুয়েল চৌং প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

0 Comments