খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনিরসহ আরো চার জন নিহত হয়েছেন।
শনিবার সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওর থানার বানিয়াজুড়িতে ঢাকা-আরিচা মহাসড়কে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ আরো দুই জন গুরুতর আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।

0 Comments