ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৩ যুবতীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বুধবার সন্ধ্যায় বিজিবি সদস্যের কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। ফেরত আসারা হচ্ছেন- বাগেরহাটের হজলাবুনিয়া গ্রামের ইসমাইল শেখের কন্যা
বিভিন্ন সময়ে তারা ভারতের কলকাতায় পুলিশের হাতে পৃথকভাবে আটক হয়। পরে আদালত তাদের জেল হাজতে পাঠায়।ভারতের নিলুয়া সেন্টাল হোম নামক স্বেচ্ছাসেবী সংগঠন আদালত থেকে তাদের নিজস্ব নিরাপত্তায় শেল্টার হোমে রাখে। তাদের নাম ঠিকানা সংগ্রহ করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে জানায়।
দুদেশের স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সাথে দীর্ঘদিন চিঠি চালাচালির পর উভয় দেশের সম্মতিক্রমে বুধবার দুপুরে তাদের কলকাতা পুলিশ ওপারের পেট্রাপোল সীমান্তে নিয়ে আসে। পরে বিএসএফের মাধ্যমে তাদের চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করলে পোর্ট থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদের বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধির হাতে তুলে দেন।

২২ বিজিবি বেনাপোল চেকপোস্ট ক্যাম্প ইনচার্জ মোতালেব হোসেন জানান, এসব যুবতীদের এক থেকে ৫ বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি পাচারকারীচক্র অবৈধ পথে ভারতের পাচার করে।
লাভলী শেখ ওরফে লুৎফুন নাহার রিতু (২২), ঝিনাইদহ কালীগঞ্জের আড়পাড়া গ্রামের আমজাদ শেখের কন্যা রিমু শেখ ওরফে প্রিয়া (১৯), ফরিদপুরের সারবালাদি গ্রামের মোল্যা শেখের স্ত্রী আনোয়ারী বিবি (৪২)।

0 Comments