খুটাখালীর শীর্ষস্থানীয় আলেম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আফজল আহমদের দাফন আজ রবিবার সম্পন্ন হয়েছে। তাকে খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরআগে তার নামাজে জানাযা সকাল ১১ টায় কিশলয় হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় এলাকার সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাযাপূর্ব অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণ ও মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন খুটাখালী ইউপি চেয়ারম্যান
মাওলানা আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান মাওলানা আকতার কামাল চৌধুরী, নুরুল আবছার হেলালী, নাইক্ষংছড়ি কলেজের অধ্যক্ষ ওআম রফিকুল ইসলাম, তমিজিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, ডুলাহাজারা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফিরোজ আহমদ, মরহুমের জেষ্ঠ পুত্র অধ্যাপক মুজিবুর রহমান,কিশলয় হাইস্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, চৌধুরী মুহাম্মদ তৈয়ব, মাওলানা ছৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা ডা. মির আহমদ প্রমুখ।
তিনি শনিবার বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার জেলার খুটাখালী দক্ষিণপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না---রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ কন্যা সন্তান, ৬ নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তিনি খুটাখালী হাইস্কুল ও কিশলয় হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং তমিজিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাও। তিনি ছিলেন একজন সাহিত্যমনা ও চিন্তাবিদও। তিনি ‘সাগরকণ্যা’ কাব্য গ্রন্থের রচয়িতা। এছাড়া তার অসংখ্য কবিতা বিভিন্ন সাহিত্য মাধ্যম ও পত্রিকায় প্রকাশিত হয়।


0 Comments