কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে ক্লোজআপ ওয়ান তারকাসহ ৩ জনের সলিল সমাধি
মুবারাক উদ্দিন নয়ন
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গিয়ে ক্লোজআপ ওয়ান তারকা আবিদ সহ ২ পর্যটকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দেশের প্রখ্যাত চিত্র শিল্পী কে জি মোস্তফার ছেলে আশিক।
মুবারাক উদ্দিন নয়ন
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে ভেসে গিয়ে ক্লোজআপ ওয়ান তারকা আবিদ সহ ২ পর্যটকের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দেশের প্রখ্যাত চিত্র শিল্পী কে জি মোস্তফার ছেলে আশিক।
পুলিশ ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্মকর্তা আরেফিন জানান, বৃহস্পতিবার বিজ্ঞাপনী সংস্থা মাত্রা’র ৪০ জনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসেন। তারা মোটেল শৈবালে অবস্থান নেন। এদিকে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে তিন বন্ধু মোস্তাকিন, কণ্ঠ শিল্পী আবিদ ও আশিক গোসল করতে নামে। প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়ার সময় মোক্তাকিন ও আবিদকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন ও তাদের স্বজনরা। ওই সময় স্রোতের তোড়ে তাদের বন্ধু আশিক ভেসে যায়। এদিকে মুমুর্ষ অবস্থায় মোস্তাকিন ও আবিদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিখোঁজ আশিককে মৃত কিংবা জীবিত এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
নিহত আবিদ ও মোস্তাকিম ঢাকার ৭২ পুরানা পল্টনের বাসিন্দা বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

0 Comments