†gveviK DwÏb bqb
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আশেক মোস্তফার (২২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে আশেকের লাশ উদ্ধার করা হয়। আশেক চিত্রশিল্পী কেজি মোস্তফার ছেলে। তিনি বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্মকর্তা ছিলেন। তার লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
জানা যায়, বিজ্ঞাপন নির্মাণের কাজে অভিনেতা আফজাল হোসেনের মালিকানাধীন বিজ্ঞাপনী সংস্থা মাত্রা এডফার্মের ৪০ জনের একটি দল গত বৃহস্পতিবার কক্সবাজার আসে। সবাই হোটেল শৈবালে অবস্থান করে। গত শুক্রবার (২৯ জুলাই) বিকালে সবাই গ্র“প করে বের হয়ে অনেকে সাগরে গোসল করতে নামে। সন্ধ্যার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যান ক্লোজআপ ওয়ান তারকা ও তরুণ গায়ক আবিদ শাহরিয়ার, তার সহকর্মী মুত্তাকিন মাহমুদ তূর্য ও আশেক। আবিদ ও তূর্যকে কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান। গভীর রাত পর্যন্ত সন্ধান চালিয়েও আশেককে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল শনিবার আশেকের লাশ সৈকতের শৈবাল পয়েন্ট থেকে উদ্ধার করা হয়।
কক্সবাজারে অবস্থানরত বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্মকর্তা আরেফিন এফএনএসকে জানান, আশিকের লাশ ঢাকায় পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আবিদ ও তূর্যের লাশ গত শুক্রবার রাতেই ঢাকা পাঠানো হয়েছে বলে জানান আরেফিন। তিনি আরো জানান, আবিদের লাশ তার চাচার কাছে হস্তান্তর হবে। তার দাফন হবে গ্রামের বাড়ি খুলনায়।
আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে øাতকোত্তর শেষ করে কয়েক মাস আগে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে মাত্রায় যোগ দেন। আবিদ ২০০৫ সালে এনটিভিতে প্রচারিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় গান গেয়ে তিনি জনপ্রিয়তা পান। আগামী সপ্তাহে তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হওয়ার কথা ছিল। মাত্রার আরেক কর্মী মুত্তাকিন মাহমুদ তুর্য থাকতেন ঢাকার মিরপুরের হাউজিং স্টাফ কোয়ার্টারে। রবি লাইফ গার্ডের পরিচালক সৈয়দ নুর এফএনএসকে জানান, সমুদ্র সৈকতের কিছু পয়েন্টে গুপ্ত খালের সৃষ্টি হয়েছে। ওই ধরণের একটি গুপ্ত খালে আটকে গিয়ে এ ৩ পর্যটকের মৃত্যু হয়েছে। মাত্রার পরিচালক সানাউল আরিফিন জানান, আজ দুপুরে কক্সবাজার থেকে আশিকের লাশ ঢাকায় পাঠানো হয়। আবিদ ও মোস্তাকিমের লাশ রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্ণধার অভিনেতা আফজাল হোসেন জানান,প্রথমে লাশ গুলো ঢাকার ধানমন্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিফ হাসপাতালে আনা হবে।

0 Comments