এটিএন বাংলার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এর চেয়ারম্যান মাহফুজুর রহমান এটিএন নিউজ নিয়ে গর্ব করে অনেক কথা বললেও অন্তত দু’জন শীর্ষ সংবাদকর্মী এ চ্যানেলটি ছেড়ে নতুন আরেকটি চ্যানেলে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। এরা হলেন, এডিটর ইংলিশ বুলেটিন নাদীম কাদির ও বার্তা সম্পাদক বায়েজীদ মিল্কী । এরইমধ্যে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র জানায়, শুধু ওই দুই সংবাদকর্মীই নন চ্যানেলটি ছাড়তে চাচ্ছেন এখন অনেকেই । এর মধ্যে শীর্ষপদের কর্মীদের সাথে বাকি কর্মীদের বেতনসহ অন্যান্য বৈষম্য অন্যতম কারণ। তবে, শীর্ষ সারির ওই দুই কর্মীর চ্যানেলটি ছাড়ার কারণ কি তা স্পষ্ট করে কেউ বলতে পারেননি। এটিএন নিউজ ছেড়ে এ দুই কর্মকর্তা একাত্তর-এ যোগ দিচ্ছেন বলে জানা গেছে। |

0 Comments