টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮৫ ভরি ওজনের ৬টি স্বর্ণের বার, ১টি মোটর
সাইকেল ও মিয়ানমারের মুদ্রা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং
বিওপির কোম্পানী কমান্ডার মোঃ বজলুর রহমানের নেতৃত্বে জনৈক বাবুলের বাড়িতে
অভিযান চালানো হয়।
এসময় বিজিবি টহল দলকে পাহারা দেওয়া জনৈক জাফর আলম পালিয়ে যায়। পরে বিজিবি
টহল দল উক্ত বাড়ি তল্লাশী করে বৈধ কাগজপত্র না থাকা ও শুল্ক ফাঁকির দায়ে ৮৫
ভরি ৬ আনা ওজনের ৬টি স্বর্ণের বার, ১টি মোটর সাইকেল ও মিয়ানমার মুদ্রা ৯৫০
কিয়াত উদ্ধার করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান
রবিবার বিকাল চারটার দিকে জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের
পর হোয়াইক্যংয়ের মৃত মোহাম্মদ হাকিমের পুত্র মোঃ বাবুল (৪০) ও মৃত পেটান
আলীর পুত্র মোঃ জাফর (৩৫) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের
করে।
পরে জব্দকৃত মোটর সাইকেল ও মিয়ানমার মুদ্রা টেকনাফ মডেল থানায় হস্তান্তর
করে স্বর্ণের বারসমুহ জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে।


0 Comments