ভিওসি ডেস্ক:
দেশের মাটিতেই যেন আমার কবর হয় মৃত্যুর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এমনটাই জানিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। গতকাল রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে খোকার জন্য দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব এ কথা জানিয়েছিলেন।
মির্জা ফখরুল বলেন, রবিবার সকালে সাদেক হোসেন খোকার ছেলে আমাকে ফোন করে বলেছেন, তার বাবার ইচ্ছাটা সে পূরণ করতে চায়। তিনি যেন দেশে ফিরতে পারেন তার উদ্যোগ নিতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।
তিনি
বলেন, আমি কয়েকবার খোকার সঙ্গে নিউইয়র্কে দেখা করেছি। প্রতিবারই তিনি
আমাকে বলেছেন- যদি অসুস্থ না হতাম, তা হলে আমি দেশে গিয়ে জেলে যেতাম,
মানুষের সঙ্গে থাকতাম।
উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কালেরকণ্ঠ

0 Comments