Advertisement

কক্সবাজারে সাগরে ডুবে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ভিওসি ডেস্ক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাকিরুল আলম হৃদয় (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় কক্সবাজার শহরের পৌরসভার ৯ নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকার মো. শাহাজাহানের ছেলে এবং স্থানীয় পৌর-প্রিপারেটরি উচ্চ বিদ্যলয় থেকে এবারের (২ নভেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) মুসা নাসের চৌধুরী বলেন, বার বার নিষেধ করার পরও তারা সাগর গোসল করার সীমারেখা অতিক্রম করছিল। তার কিছুক্ষণ পরয়েই সে নিখোঁজ বলে তার সহপার্টিরা জানায়। পরে বীচ কর্মী ও লাইগার্ড সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে।

Post a Comment

0 Comments