স্টাফ রিপোর্টার চকরিয়াঃ
চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সি আর মামলার দুই মাসের সাজা প্রাপ্ত আবু তাহের নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ
সূত্রে জানা গেছে চকোরিয়া থানার অফিসার ইনচার্জ( ও,সি) মোঃ হাবিবুর
রহমানের নির্দেশে ১১ অক্টোবর রাত ১২ টার দিকে পৌর শহরের ভরামুহুরী এলাকায়
গোপন সংবাদের এ এস আই আকবর মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবু
তাহের(৩৮), কে আটক করেছে। তার বিরুদ্ধে সি আর ৭৩২/১৩ ইং মামলায় দুই মাসের
সাজা প্রাপ্ত, সে ওই এলাকার আব্দু জব্বারের পুত্র।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


0 Comments