Advertisement

পুকুরে মাছ ধরতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু !

কুতুবদিয়া প্রতিনিধি”
পুকুরে মাছ ধরতে গিয়ে সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখার সাবেক ক্যাশিয়ার মুজিবুল হক (৬২) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা সদর বড়ঘোপ মনোহরখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।
পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, মুজিবুল হক সকাল ৯টায় মাছ ধরতে জাল ফেলেন বাড়ীর পুকুরে। এক পর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যেতে থাকলে আশে-পাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রæত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.জায়নুল আবেদীন তাকে মৃত্যু ঘোষণা করেন।

Post a Comment

0 Comments