Advertisement

অন্তর্জালে প্রিয়াঙ্কা চোপড়ার গোসলের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত-অনুরাগী ছড়িয়ে আছেন সারা বিশ্বেই। তাঁর যেকোনো সংবাদ নিমেষেই ঝড় তোলে অন্তর্জালে। এবার জনপ্রিয় এই অভিনেত্রীকে দেখা গেল একটি শিশু কোলে নিয়ে বেশ আনন্দঘন মুহূর্ত কাটাতে।
ভারতীয় দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’। এতে অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজকের ভূমিকাও পালন করেন প্রিয়াঙ্কা। প্রচারের উদ্দেশ্যে ছবি মুক্তির কয়েক দিন আগে ভারতে উড়াল দেন পিসি। জোর প্রচারণা চালালেও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
তবে ব্যস্ততা কাটিয়ে ঠিকই আনন্দমুখর সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। প্রায়ই দারুণ সব মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন ‘দেশি গার্ল’খ্যাত এই অভিনেত্রী। এবার তাঁকে দেখা গেল সুইমিংপুলে। সঙ্গে ছিল ফুটফুটে একটি শিশুও।
অন্তর্জালে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলে অবসর সময় পার করছেন প্রিয়াঙ্কা। তাঁর কোলে বসে থাকা শিশুটি তাঁকে বলছে, ‘তুমি খুব সুন্দর।’ এ সময় সহাস্যে প্রিয়াঙ্কা উত্তর দেন, ‘নো, ইউ আর সো কিউট।’
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা লুফে নেন নেটিজেনরা। এটি এ পর্যন্ত ৭০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ১৯ লাখেরও বেশি লাইক সংগ্রহ করেছে ভিডিওটি। মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জমা পড়েছে সাত হাজারেরও বেশি।

Post a Comment

0 Comments