Advertisement

মাছ ধরার ট্রলারে ৮ লাখ ইয়াবা : রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক :
উখিয়ায় মাছ ধরার ট্রলার যোগে পাচারের সময় আট লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।
রোববার ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর রবিউল আলম।
আটক জামাল হোসেন (২২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে।
দুপরে সংবাদ সম্মেলনে মেজর রবিউল বলেন, ভোর রাতে সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে র‌্যাবের একটি দল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহজনক একটি মাছ ট্রলার সৈকতের তীরে থামে। র‌্যাব সদস্যরা ট্রলার থেকে নেমে আসা ৫/৬ লোককে থামার জন্য নির্দেশ দেয়।
“ কিন্তু লোকগুলো না থেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ট্রলারটি তল্লাশী করে পাওয়া যায় একটি বস্তা। বস্তাটি খুলে উদ্ধার করা হয় ৮ লাখ ইয়াবা। ”
আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে পালিয়ে যাওয়া নুর হাফেজসহ অন্যদের আটকে র‌্যাব অভিযান চালাচ্ছে বলে জানান এএসপি।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান শেখ সাদী।

Post a Comment

0 Comments