জানা গেছে, কক্সবাজার বাস টার্মিনালস্থ
বিসমিল্লাহ মোটর্সের (টমটম
গাড়ির শো রুম) মালিক হয়রত আলী ও ম্যানেজার
সরওয়ার টাকা জমা দেয়ার জন্য লিংক রোড ইসলামী ব্যাংকে জমা দেওয়ার
উদ্দেশে টমটম যোগে টার্মিনাল থেকে রওয়ানা দেয়। বিকাল ৩টায় কক্সবাজার
সরকারি কলেজ গেট এলাকায় পৌঁছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা
গতিরোধ করে তাদের বেধড়ক পিটিয়ে ১১ লাখ টাকা ভর্তি প্যাকেট ছিনিয়ে নিয়ে
মোটরসাইকেল করে পালিয়ে যায়।
প্রতিষ্ঠানটির কর্ণধার মো. হয়রত আলী ও
ম্যানেজার মো.সরওয়ার বলেন, তারা ছিনতাইকারীদের চিনতে পারেননি। টাকা ভর্তি
থলে নিয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে বাস টার্মিনাল অভিমুখে চলে যায়। পরে
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত)
খায়রুজ্জামান বলেন, এ ধরনের কোনো খবর পাননি। ফেসবুক স্ট্যাটাস দেখে অবগত
হয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।


0 Comments