Advertisement

ছোট মহেশখালীর একরাম মেম্বারের বসত বাড়ীতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর হামলা

মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীতে এক ইউপি মেম্বারের বসত বাড়ীতে হামলা ও বসতবাড়ী ভাঙ্গচুর করেছে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা। মহেশখালী থানা পুলিশ এঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে অানে। ঘটনাটি ঘটেছে,৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় ছোট মহেশখালী দক্ষিণ নলবিলা গ্রামের একরাম মেম্বারের বসত বাড়ীতে। এলাকাবাসী ও এজাহারের বাদীর ভাষ্যমতে,নলবিলা গ্রামের অাব্দুল গফুর নামের একজন রিকসা চালকের স্ত্রী ছেনোয়ারা বেগমকে একই এলাকার মকবুল অাহাম্মদের পুত্র ইয়াবা ব্যবসায়ী মোস্তাক অাহাম্মদ প্রায় সময় অনৈতিক প্রস্তাব দিয়ে
অাসছিল। এ বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার লোক মুখে জানাজানি হয়। গত কাল পূনরায় ছেনোয়ারা বেগমকে ইয়াবা ব্যবসায়ী মোস্তাক অনৈতিক প্রস্তাব দেয়। ঘটনার বিষয়টি ছেনোয়ারা বেগম রাত ৮ টায় স্থানীয় মেম্বার একরাম এর বাড়ীতে বিচার দিতে যায়। এমন সময় কেন মেম্বারের বাড়ীতে বিচার দিতে গেল এমন অযুহাতে মেম্বারের সামনে দরিদ্র মহিলা ছেনোয়ারাকে মারধর করতে থাকে। এ সময় মেম্বার একরাম ইয়াবা ব্যবসায়ী মোস্তাক ও তার অপরাপর সহযোগি অালী হোছন,রশিদ মিয়া,অাবু তালেব,বাদশা মিয়া গং একরাম মেম্বারের বাড়ী কুপিয়ে ভাঙ্গছুর করে বাড়ীর লোকজনদেরকে অবরোদ্ধ করে। দ্রুত মহেশখালী থানা পুলিশ সংবাদ পেয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে অানে। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা ব্যবসায়ী মোস্তাকদের ব্যবহত দা,চুরি সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।একরাম মেম্বার স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে একজন অসহায় দরিদ্র মহিলার কথা শুনতে গিয়ে সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীদের হামলার শিকার হয়। বাড়ী ঘর ভাঙ্গচুরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এদিকে ছেনোয়ারা বাদী হয়ে মোস্তাক অাহাম্মদ সহ অপর সহযোগিদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানায়, একরাম মেম্বারের বাড়ীতে হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মহেশখালীর সব কন্ঠ ফেসবুক থেকে নেয়া।

Post a Comment

0 Comments