Advertisement

সানি লিওনকে এবার দেখা যাবে একতা কাপুরের ‘কামসূত্রে’

বিনোদন ডেস্ক:
অনেক আগেই পর্ণ ছবি থেকে দূরে সরে এসেছেন সানি লিওন। এখন তিনি বলিউড অভিনেত্রী হিসাবে সু-প্রতিষ্ঠিত। পাশাপাশি নিশা, নোয়া এবং আশের সিং ওয়েবার নামের তিন দত্তক সন্তানকে নিয়ে অনেক ভালো দিন কাটাচ্ছেন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। এশিয়ান কালচারে
পর্ণস্টার হয়েও এতো বেশি জনপ্রিয়তা এবং সামাজিক ভাবে স্বীকৃতি পাওয়া একটি বিষ্ময়কর ব্যপার। এরই মাঝে শোনা যাচ্ছে, একতা কাপুরের ‘কামসূত্র’ ওয়েব সিরিজে দেখা যাবে সানিকে। ইত্তেফাক
ভারতীয় গণমাধ্যম মিড-ডে সূত্রে জানা গেছে, ‘বেশ কয়েক মাস ধরে একতা কাপুরের সঙ্গে সানি লিওনের কথা চলছে ‘কামসূত্র’ নিয়ে। সানি এই ওয়েব সিরিজে অভিনয় করার জন্য বেশকিছু শর্তে রাজিও হয়েছেন। এর আগে একতা কাপুরের রাগিণী এমএমএস ২ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিলো সানি লিওনকে। যেটি ছিলো একটি সফল ওয়েব সিরিজ।
প্রসঙ্গত, এর আগে ‘করণজিৎ কৌর দ্য আনটোল্ড স্টোরি’ তেও দেখা গেছে সানি লিওনকে। যেখানে মধ্যবিত্ত শিখ পরিবারের এক মেয়ে থেকে সানির সফল পর্ণ তারকা হয়ে ওঠার গল্প ওঠে এসেছে।

Post a Comment

0 Comments