Advertisement

'আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ'

ভিওসি ডেস্ক:
ঢাকা ও কলকাতাতে সমানতালে কাজ করে যাচ্ছেন আর প্রশংসা দখলে নিচ্ছেন। শুধু যে প্রশংসা অভিনয়েরই তা কিন্তু নয়; প্রশংসা পাচ্ছেন রূপ-লাবণ্যের, সৌন্দর্যের, বয়স ধরে রাখার অনন্য প্রচেষ্টার। 
বুধবার সকালে জয়া আহসান বেশ কয়েকটি শাড়ি পরার ছবি পোস্ট করেছে
আর তাতেই গুণমুগ্ধ ভক্তরা হামলে প্রশংসাসূচক মন্তব্য করেই চলেছিলেন। নেটিজেনদের মতে 'জয়াকে শাড়িতে অনবদ্য সুন্দরী লাগে' সেসবই ঘুরিয়ে ফিরিয়ে লিখছেন। জয়াও অবশ্য যা ক্যাপশন দিয়েছেন তাতে ভক্তরা তো অন্ধ হয়েই যাবে- এটা স্বাভাবিক।
জয়া সঞ্জীব চৌধুরীর একটি গানের অংশ ক্যাপশনে তুলে দিয়েছেন ছবিগুলোর সঙ্গে- 'আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ।'
ভক্তদের অন্ধত্ব বরণের প্রসঙ্গ, প্রসঙ্গক্রমেই চলে আসে। এতে তাঁর আর তাকিয়ে দেখার সুযোগ তো নেই। তিনি আছেন তার খেয়ালমতো।

জয়া একের পর এক দুর্দান্ত মুভি উপহার দিয়ে যাচ্ছেন জয়া আহসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী কাজ করেছেন ওপার বাংলার ছবিতেও। কলকাতার সৃজিত মুখোপাধ্যায় থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শিল সকলেরই পছন্দের অভিনেত্রী তিনি।

Post a Comment

0 Comments