Advertisement

মহেশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

ভয়েস অব কক্সবাজার ডেস্ক:
বহু ভাষায় সাক্ষরতা উন্নত জীবনের নিশ্চয়তা- এপ্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় মহেশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা
প্রাঙ্গণে শেষ হয়।
এরপর উপজেলার হল রুমে র‍্যালি উত্তর আলোচনা সভা উপজেলার নির্বাহী অফিসার মোঃজামিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, ভাররপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান আকন্দ, উপ-প্রকৌশলী হানিফ মিয়া,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

Post a Comment

0 Comments