Advertisement

মিয়ানমারের বিপুল পরিমান সিম সহ তিন রোহিঙ্গা আটক

ভয়েস অব কক্সবাজার ডেস্ক:
টেকনাফ স্থলবন্দর দিয়ে পাচারের সময় প্রায় দুই শতাধিক মিয়ানমারের সিম সহ তিন জনকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হচ্ছে উখিয়া জামতলি রোহিঙ্গা শিবিরের মো: শরিফের ছেলে রবি আলম, ট্টলার লেবার টেকনাফ নোয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের মো: হোসেনের ছেলে মো:
সালাম ও ট্রলার মাঝি মিয়ানমারের মংডু এলাকার নুরুল আলমের ছেলে নুরুল হাসান। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪ টার সময় বন্দরের প্রধান গেইট দিয়ে বাহির হওয়ার সময় নিরাপত্তারক্ষী ও আনসার সদস্যরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে টেকনাফ মডেল থানার এস আই সাব্বির হোসেন এদের থানায় নিয়ে আসে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস জানান, ২২২ টি এমপিটি নামক মিয়ানমারের মোবাইল সিম অবৈধভাবে সামান্ত বানিজ্য ট্রলাট দিয়ে বাংলাদেশে ব্যবহারের জন্য নিয়ে আসে। আটক তিনজনকে ব্যাপক জিজ্ঞেস করে উদ্বর্তন কতৃপক্ষের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments