ভয়েস অব কক্সবাজার রিপোর্ট:
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উখিয়ার মালভিটা পাড়া শেড নামে একটি এনজিও অফিসে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় শেড এর কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি।
উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল
ইসলাম উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালভিটা পাড়ায় অবস্থিত শেড এর অফিসে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উপজেলা
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানান, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের
মধ্যে দা , ছুরি, নিড়ানি, কোদাল, বেলচা, বল্লম, লাঠি, বাটসহ বিভিন্ন দেশীয়
তৈরি অস্ত্র রয়েছে।
ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এনজিও সংস্থা শেড অফিস এবং গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ দা, ২ হাজার ২০০ বেলচা, ১ হাজার ১০০ হাতুড়ি, ১ হাজার ১০০ কোদাল, ১ হাজার ১০০ লাঠি জব্ধ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এসব মালামাল বিতরণের অনুমতিপত্র দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 Comments