ভয়েস অব কক্সবাজার রিপোর্ট:
৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। ভিটামিনের অভাব পূরণে ফল-ফলাদি চাষাবাদের উপর গুরুত্বারোপ করা হয়।
১লা সেপ্টেম্বর সকাল ১১টায় ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে এক র্যালী বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাবিউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শাহীন আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ আলহাজ¦ আব্দুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা খাদ্যাভাব দূরীকরণ এবং বিভিন্ন প্রকার ভিটামিনের অভাব পূরণে ফলদ বৃক্ষ রোপনের বিকল্প নেই বলে জানান। তাই সকলের বসত-বাড়িসহ পাশর্^বর্তী এলাকায় বিভিন্ন প্রকারের ফলাদির গাছ রোপনের উপর গুরুত্বারোপ করেন। উক্ত মেলায় অংশ-গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

0 Comments