Advertisement

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিয়ান, সম্পাদক লেখক ভট্টাচার্য

ভয়েস অব কক্সবাজার ডেস্ক:
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন। নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন লেখক ভট্টাচার্য।


আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন শোভন ও রাব্বানী। পরে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল নাহিয়ানকে মনোনীত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া লেখক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সংগঠনের দুই শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল কয়েক দিন ধরেই। আজ এসব গুঞ্জনের অবসান হলো।

Post a Comment

0 Comments