Advertisement

ঈদগাঁওতে দালালসহ ৬ রোহিঙ্গা নারী আটক

ভিওসি রিপোর্ট:
কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে দালালসহ ৬ রোহিঙ্গা নারীকে করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে বাজারের ডিসি সড়কের বিমান মৌলবির মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:
আসাদুজ্জামান এর নেতৃত্বে এস আই সঞ্চিত চন্দ্র নাথসহ সঙ্গীয় পুলিশরা অংশ নেন। কক্সবাজার ডিবি পুলিশের এক কর্তকর্তার খবরের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে তাৎক্ষণিক জানা গেছে। আটক দালাল শহিদুল্লাহ জালালাবাদ ইউনিয়নের পালাকাটার মুস্তাফিজুর রহমানের পুত্র। উপস্থিত লোকজন জানান, সে মাদকাসক্ত। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আসাদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তদন্ত কেন্দ্রে নেয়া হচ্ছে। এসআই সঞ্চীব চন্দ্রনাথ বলেন, সম্ভবত পাচার অথবা অনৈতিক কাজে জড়াতে এসব রোহিঙ্গা নারীদের আনা হচ্ছিল। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Post a Comment

0 Comments