Advertisement

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা গত এক সপ্তাহে অনেক গুন বেড়ে গেছে : ওবায়দুল কাদের

ভয়েস অব কক্সবাজার ডেস্ক:
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন-প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সততা আজ সারা বিশ্বে প্রশংসিত।তিনি সরকারি দলের লোকজনের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ‘শূন্য সহনশীলতা’ নিয়ে সরকার দেশে শুদ্ধি অভিযানে শুধু ডাক দেননি, এ্যাকশানেও চলে গেছেন। এই সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কেউ দেখাতে পারেননি।
এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা গত এক সপ্তাহে অনেক গুন বেড়ে গেছে। এটা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। অথচ গত ১০ বছরে ১০ মিনিটের জন্যও রাজপথে আন্দোলন করতে পারেনি। তাদের নেত্রীকে জেল থেকে বের করার জন্য গত দেড় বছরে দেড় মিনিটের জন্যও রাস্তায় দাঁড়াতে পারেনি। রাজনীতি, নির্বাচন সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে তারা এখন সরকারের পদত্যাগ দাবি করছে। তিনি বলেন, বিরোধীদল হিসাবে দায়িত্বশীল ভুমিকা রাখতে নাপেরে আপনারা আবার সরকারের পদত্যাগ চান! সর্বক্ষেত্রে ব্যর্থতার দায়ে বিএনপি নেতৃবৃন্দের টপ টু বটম পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের  বলেন, বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও লুটেরাদের দাপট আশংকাজনকভাবে বেড়ে গিয়েছিল। হাওয়া ভবনকে ক্ষমতার বিকল্প কেন্দ্রস্থল বানিয়েছিল। তাই তারা ক্ষমতায় থাকাবস্থায় বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। তাদের মুখে দুর্নীতি বিরোধী কথা শোনা মানে ভুতের মুখে রাম রাম বলা সমান।
তিনি আরো বলেন, দেশে যারা এখন অপকর্ম করছে, তারা আমাদের নিজেদেরই লোক। আমি একথা বলবো না যে, যারা অপকর্মে জড়িত তারা অমুক দল থেকে আসা লোক। কারণ তারা আমাদের দলের পরিচয়ে এখন অপকর্ম করছে। কাজেই আমরা আমাদের দলের লোক হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
 রোববার ২২ সেপ্টেম্বর কক্সবাজারের জেলা পর্যায়ের সরকারি অফিস প্রধান এবং স্থানীয় সুধীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্ব এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি কক্সবাজারের ১,২ ও ৩ নম্বর আসনের সংসদ সদস্য যথাক্রমে আলহাজ্ব জাফর আলম, আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, আরআরআরসি মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, সাবেক পৌরসভার চেয়ারম্যান নুরুল আবছার, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Post a Comment

0 Comments