ভিওসি রিপোর্ট:
কক্সবাজারের মাদক অধ্যূষিত উপজেলা টেকনাফের মৌলভীবাজার দক্ষিন পাড়া এলাকা থেকে ১ কোটি ২৪ লক্ষ টাকার ২৪ হাজার ৮৬০ পিস ইয়াবাসহ এক পাচারকারী নারীকে আটক করেছে র্যাব-১৫।
রবিবার এক মেইল বার্তায় র্যাব-১৫ জানায়,১ সেপ্টেম্বর রাত সোয়া
১২টায় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মৌলভীবাজার দক্ষিন পাড়া এলাকায় অভিযান চালিয়ে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের দক্ষিন পাড়া, ২নং ওয়ার্ড এর নুর হোসেনের স্ত্রী মমতাজ বেগমকে (৪৮) গ্রেফতার করে ।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা কমলা রংয়ের
শপিং ব্যাগ তল্লাশী করে মোট ২৪ হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা
হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি ২৪ লক্ষ ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

0 Comments