Advertisement

জালালাবাদ থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের ৫নং জালালাবাদ ইউনিয়ন থেকে খুচরা দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ঈদগাঁও পুলিশ। আটককৃতরা হল ৬নং ওয়ার্ডের বাহার ছড়া এলাকার মৃত গোরা মিয়ার ছেলে নুরুল হক, ইসমাঈলের ছেলে জিল্লুর রহমান প্রকাশ জিল্লু। ২১ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত ইয়াবা
ব্যবসায়ী বলে জানিয়েছেন পুলিশ। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, আটককৃত ব্যক্তিরা চিহ্নিত খুচরা ইয়াবা ব্যবসায়ী বলে পুলিশের কাছে তথ্য ছিল। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের নজরদারীতে রাখে, এ দিন বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংবাদ আসে তারা প্রতিদিনের ন্যায় বাহারছড়াস্থ রমজান মিয়ার দোকান এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে সে সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই মোঃ কাজী আবুল বাসার, এএসআই বিলাস সরকারসহ একদল ফোর্স সেখানে অভিযান চালিয়ে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। একই দিন মাদক দ্রব্য আইনের মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। প্রতিনিয়ত ধরা পড়ছে ছোট বড় ইয়াবা কারবারিসহ নানান অপরাধে জড়িতরা। মাদক ব্যবসায়ী পার পাবে না জানিয়ে তিনি আরো বলেন, সমাজের সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা পেলে মাদক ব্যবসায়ীর স্থান হবে কারাগারে। মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শত্রু। দলবল নির্বিশেষে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, পরিচয় গোপন রাখবে পুলিশ।

Post a Comment

0 Comments