Advertisement

মহেশখালীতে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত

বার্তা পরিবেশক :
জানা যায়, মহেশখালীর কালারমারছড়ার ফকিরাঘোনার মৃত নুর বশরের পুত্র আবদুল গফুর তার পানের বরজের পাশে ঝোঁপঝাড় পরিস্কার করতে গেলে তার বড় ভাই শওকত আলী প্রকাশ শা’তালি বাধাঁ দেয়। এতে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে নোনাছড়ি বাজারের উত্তর পাশে সন্ধ্যার দিকে গফুরকে একা পেয়ে শওকত আলী তার হাতে থাকা লোহার রড এবং স্টিলের
র্টচলাইট আক্রমন চালায়। হামলায় গফুরের হাত, নাক, কপালে প্রচন্ড আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী থেকে চকরিয়া হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। গফুরের পরিবার হামলাকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মহেশখালীর কালারমারছড়ার ফকিরাঘোনায় পানের বরজের ঝোঁপঝাড় পরিস্কার নিয়ে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নোনাছড়ি বাজারের উত্তর পাশে ফ্রেন্ডস লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।

Post a Comment

0 Comments