Advertisement

রামুতে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান

রামু সংবাদদাতা:
কক্সবাজারের রামুর গর্জনিয়ায় রাতের আধারে বালু বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার নেতৃত্বে গর্জনিয়া সেতু এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বালু উত্তোলণের মেশিন ও পাইপ ধ্বংড করার পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস
দেন ইউএনও। এসময় গর্জনিয়া সেতুর এপ্রোচ ব্রিক সলিং করার ঘোষণাও দেন ইউএনও। অভিযানে গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ সাহেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্হানীয় সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী তার ফেসবুক পেইজে বালু উত্তোলন ও বিক্রির বিষয়ে ভিডিও লাইভ দিলে তা নজরে আসে ইউএনও’র।

Post a Comment

0 Comments